ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

কুড়িগ্রামে খাদ্যদ্রব্যের দাম বাড়ছে রমজানের আগেই

#

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

১৪ মার্চ, ২০২২,  4:46 PM

news image

কুড়িগ্রামে রমজান মাস আসার আগেই খাদ্যদ্রব্যের দাম বাড়তে শুরু করেছে।কুড়িগ্রামে পেঁয়াজের দাম কিছুটা কমলেও পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম এক দিনে কেজিতে ২০ টাকা বেড়েছে।ক্রমাগত বাড়ছে মাছ, মাংসসহ শাক-সবজির দাম।


কুড়িগ্রামে গতকাল রোববার জেলা শহরের জিয়া বাজারস্থ পেঁয়াজ-মরিচের পাইকারি বাজারে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে এলসি পেঁয়াজের পাইকারি দাম কেজিতে ৫ থেকে ৭ টাকা কমে প্রতি কেজি ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকা। দেশি পেঁয়াজের পাইকারি দাম কেজিতে ১০ টাকা কমে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকায়।


ক্রেতারা বলেছেন,পেঁয়াজের দাম নিম্নমুখী হলেও কাঁচা মরিচের দাম লাগামহীন। পেঁয়াজ ও কাঁচা মরিচের পাইকারি বিক্রেতা শহিদুল ইসলাম বলেন,শনিবার কাঁচা মরিচের পাইকারি মূল্য ছিল প্রতি কেজি ৬০ টাকা। কিন্তু গতকাল তা প্রতি কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ টাকায় বিক্রি হয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি ৮৫ থেকে ৯০ টাকা। তবে মরিচের বাজার ওঠা নামা করছে।


কুড়িগ্রাম শহরের দাদা মোড়ে রিকশা নিয়ে আসা আফসার আলী জানান,সারা দিনে তাঁর আয় ২০০ টাকা। এই টাকা দিয়েই তাঁকে পাঁচজনের সংসারের জন্য চালসহ অন্যান্য

 দ্রব্য কিনতে হয়।


কৃত্রিম সংকট নিরসন ও রমজানকে সামনে রেখে বাজার তদারকি বাড়ানো হচ্ছে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। ‘রমজান মাসে দ্রব্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে।’