ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

চাল,ডাল,তেল,পেঁয়াজসহ নিত্য পন্যের উর্ধ্বগতির প্রতিবাদে নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

১৪ মার্চ, ২০২২,  3:58 PM

news image

 চাল,ডাল,তেল,পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৭টার জেলা শহর মাইজদী বাজারের সোনাপুর- চৌমুহনীর প্রধান সড়কের পৌর বাজার এলাকায় শহর জামায়াতের ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় মজলিসে শূরার  সদস্য ও জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী নিজাম উদ্দিন ফারুক প্রমুখ। এ সময় বক্তরা বলেন চাল,ডাল,তেল, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। দ্রব্যমুল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান,তা না হলে জনগণ ফুঁসে উঠবে এবং সরকারকে জনরোষে পড়ে জনধীকৃত হয়ে ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হবে।