ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি'র শততম জন্মদিনে র‌্যালী

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

১৩ মার্চ, ২০২২,  10:35 PM

news image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর প্রয়াত ভাষা সৈনিক ও ছাত্রলীগের প্রথম সভাপতি দবিরুল ইসলামের শততজন্ম বার্ষীকি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা করেছে ঠাকুরগাঁও ছাত্রলীগ।


রবিবার সকাল ১১ টায়  ছাত্রলীগের ব্যানারে এ র‌্যালী বের হয়। শহরের প্রধান সড়কগুলো প্রতক্ষীণ শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে র‌্যালি শেষ হয়। সেখানে কেক কেটে   প্রয়াত ছাত্রলীগ সভাপতির জন্মদিন পালন করে ছাত্রলীগ। এরপর তার বিদায়ী আত্মার মাগফিরাত করে দোয়া ও দিনটির পালনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সভাপতি  আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন  বিরুল ইসলামের ছেলে সাবেক চেয়ারম্যান বুলবুল হোসেন, সাবেক ছাত্র নেতা জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমান রিপন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুর হোসেন রনি, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন পুলক, সাবেক সাংগঠনিক সম্পাদক, আব্দুল্লাহ আল বাকি সোহাগ, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ সভাপতি আজহারুল ইসলাম প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, প্রয়াত দবিরুল ইসলাম ছিলেন ছাত্রলীগের প্রথম মশালের নাম। আমরা এ মশাল কখনো নিভতে দেবোনা। বাংলাদেশ ছাত্রলীগ দেশের সকল সংগ্রামে যেভাবে মানুষের জন্য পাশে ছিল সেভাবেই থাকবো। এসময় বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ কখনোই যেন ক্ষুন্ন না হয় সেভাবে চলবো এবং প্রধানমন্ত্রীর শক্তিশালী হাত হয়ে কাজ করবো।


সকল মুক্তিযোদ্ধা , প্রয়াত ছাত্রনেতা সহ লড়াই সংগ্রামে নিহত সকলের আত্মার মাগফিরাত করে ঠাকুরগাঁও ছাত্রলীগ।