ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোর পৌরসভায় টিসিবি পণ্য ক্রয়ের কার্ড বিতরণ!

#

১৩ মার্চ, ২০২২,  2:58 PM

news image

 রাজশাহীর তানোর পৌরসভায় ন্যায্য মূল্যে টিসিবির পণ্য ক্রয়ের কার্ড বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালের দিকে পৌরচত্বরে এসব কার্ড বিতরণ করেন পৌর মেয়র ইমরুল হক। কার্ড নিতে আসা ব্যক্তিদের  তিনি বলেন, কোভিড-১৯ মহামারির জন্য দরিদ্র, অসহায়, নিম্মবৃত্ত ও মধ্যবিত্তদের জন্য এবং  রমজান মাসকে সামনে রেখে বর্তমান সরকার টিসিবি পণ্য ক্রয়ের জন্য পরিচিতি কার্ড দেওয়ার ব্যবস্হা করেছেন।


কারণ নিত্যপণ্যের দাম প্রচুর এবং কিছু অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সঙ্কট তৈরি করে অস্তির করে ফেলেছেন বাজার।নিত্যপণ্য পর্যাপ্ত থাকলেও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এক মহল মরিয়া। যার কারনেই টিসিবি পণ্য ক্রয়ের কার্ড দিচ্ছেন সরকার। যদিও সকলকে দেওয়া সম্ভব হচ্ছেনা।


এবারে পৌরসভায় ৪ হাজার ৩৪ জন ব্যক্তিকে দেওয়া হচ্ছে কার্ড। এসময় প্যানেল মেয়র আরব আলী, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলী, ৫ ওয়ার্ড কাউন্সিলর হাবিব সরকার, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাসির উদ্দিন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান জনি, হিসাব রক্ষক আব্দুস সবুর, কর নির্ধারক বিমল,কার্যসহকারী ওহেদুজ্জামান বাবু, মাহবুর রহমান, মিলন, রনি, আকবর, হাকিম, রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।


এছাড়াও পাঁচন্দর ইউনিয়ন পরিষদের ২ হাজার ২২২ জন ব্যক্তির মাঝে কার্ড বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন। এসময় ইউপি সচিব মিনারুল, ইসমাল, ইউপি সদস্য আব্দুল গাফফার, রেজাউল ইসলাম ও রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।