ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

রাজবাড়ীতে নকল সার জব্দ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২২,  12:23 AM

news image

রাজু আহমেদ রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর এলাকার বঙ্গবন্ধু নতুন বাজারে একটি অবৈধ নকল সারের কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

১২ মার্চ শনিবার দুপুর ১টায়  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনিম আওন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, পাংশা মডেল থানার এসআই আমজাদ হোসেন সহ থানা পুলিশের একটি টিম।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে স্থানীয়রা জানান বিগত তিন চার মাস যাবত কারখানার মালিক (কামরুল হাসান) বাজারে কয়েকটি ঘর ভাড়া নিয়ে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ঔষধ কোম্পানির মোরক নকল করে, মাটি, বালি, ইটের গুঁড়া বা কুচি পাথরের সাথে রং ও বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে সার ও কীটনাশক তৈরি করে অবৈধ ভাবে বাজারজাত করে আসছিল। 


অবৈধ সারের কারখানার মালিক কামরুল হাসান বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দবাজারের মৃত ইসলাম শেখার ছেলে।



উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এই বাজারে অবৈধ সারের কারখানা আছে আমরা সরেজমিনে এসে দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের সার ও কীটনাশক কম্পানির মোরক নকল করে অবৈধ ভাবে বাজারজাত করে আসছিল। 


এসমস্ত সার ও কীটনাশক খেত খামারের দিলে ফসলাদির ক্ষতি ছাড়া কোনো লাভ হবে ন। আমরা প্রাথমিক ভাবে কারখানাটি সিলগালা করে দিয়েছি। আগামীকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী এবিষয় জোরালো ভাবে ব্যাবস্তা নেয়া হবে।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনিম আওন বলেন, এখানে সম্পুর্ন অবৈধ ভাবে ভেজাল সার ও কীটনাশক তৈরি করে আসছিল ভেজালকারীরা। কারখানার সাথে সম্পৃক্ত কাউকে পায়নি সবাই পালিয়েছে। তাই প্রাথমিকভাবে কারখানাটি সিলগালা করে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হয়েছে তিনি বলেছেন আগামী কাল যথাযথ ব্যবস্থা নেয়া হবে।