ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যশোরে ডিবির পুলিশের অভিযানে ফেনসিডিল বিয়ার বাংলা মদসহ ৫ আসামী গ্রেফতার

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

১২ মার্চ, ২০২২,  7:24 PM

news image

 যশোর জেলা গোয়েন্দা শাখা  ডিবি এর ৪ টি সফল অভিযানে ৩৩ বোতল ফেনসিডিল ১১০ বোতল এ্যালকোহল যুক্ত বিয়ার এবং ০৩ বোতল বাংলা মদ উদ্ধারসহ আসামী গ্রেফতার- ৫ জন।

 (১১ মার্চ ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই  মোঃ সোলায়মান আক্কাস, সংগীয় এসআই  লিটন কুমার মন্ডল, এএসআই  এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১১/০৩/২২ তারিখ রাত্র ২১:২০ ঘটিকায় যশোর শার্শা থানাধীন রাড়ীপুকুর গ্রামস্থ মোঃ জাকির হোসেন এর বসত বাড়ীর পশ্চিম পাশে বাগআঁচড়া টু কায়বা পাঁকা রাস্তার উপর হইতে আসামী আসামী (১) মোজাহিদুল ইসলাম (২৩), পিতা- ইয়াকুব কারী, সাং-ইছাপুর, (২) ইমরান হোসেন (২২), পিতা- রবিউল হোসেন, সাং-রুদ্রপুর, উভয়থানা-শার্শা, জেলা-যশোরদ্বয়কে ৩০ (ত্রিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য ৯০,০০০/= টাকা।এ সংক্রান্তে এসআই  সোলায়মান আক্কাস বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেছেন।এছাড়াও একইদিনে ডিবি যশোরের এসআই  মোঃ সোলায়মান আক্কাস, সংগীয় এসআই (নিঃ) লিটন কুমার মন্ডল, এএসআই  এসএম ফুরকান ও সংগীয় ফোর্স শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১১/০৩/২২ তারিখ রাত্র ২২:৪৫ ঘটিকায় যশোর শার্শা থানাধীন সেতাই সাকিনস্থ জনৈক শাহাবুদ্দিন এর বসত ঘরের পিছনে ফাঁকা জায়গা হইতে আসামী (১) সিরাজুল ইসলাম (৪৪), পিতামৃত – হাতেম আলী, সাং-সেতাই, থানা-শার্শা, জেলা-যশোরকে ০৩ (তিন) বোতল মাদকদ্রব্য ভারতীয় বাংলা মদ সহ গ্রেফতার করেন।

উদ্ধারকৃত মালামালের মূল্য ৩,০০০/= টাকা। এ সংক্রান্তে এসআই (নিঃ) লিটন কুমার মন্ডল বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেছেন

আজ শনিবার (১২ মার্চ ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই  মোঃ সোলায়মান আক্কাস, সংগীয় এসআই  লিটন কুমার মন্ডল, এএসআই এসএম ফুরকান ও সংগীয় ফোর্স কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১২/০৩/২২ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় যশোর কোতয়ালী মডেল থানাধীন বেজপাড়া নিউ এক্সটেনশন রোডস্থ ধৃত আসামী খান সাবাহ আল আব্দুল্লাহ  রাতুল (২৪), পিতা- আব্দুল মান্নান খান এর ৩য় তলা বসত বাড়ির ২য় তলার নিজ শয়ন কক্ষ হইতে আসামী (১) খান সাবাহ আল আব্দুল্লাহ  রাতুল (২৪), পিতা-আব্দুল মান্নান খাঁন, সাং- বেজপাড়া নিউ এক্সটেনশন রোড, বাসা নং-৯৫৩, থানা- কোতয়ালী, জেলা-যশোরকে ১১০ (একশত দশ) পিস এ্যালকোহল যুক্ত বিয়ার ক্যান সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য ১,১০,০০০/= টাকা। এ সংক্রান্তে এসআই সোলায়মান আক্কাস বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।সর্বশেষে আজ শনিবার (১২ মার্চ ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই  রাজেশ কুমার দাশ সংগীয় এসআই  মোঃ আরিফুল ইসলাম, এএসআই  নির্মল কুমার ঘোষ ও সংগীয় ফোর্স কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ভোর ০৫:৩০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন উপশহরস্থ খাজুরা টু নিউমার্কেট গামী সড়কের লাল্টুর ভাতের হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী (১) রবিউল আমীন (৪৪), পিতামৃত- রুহুল আমীন, সাং-নতুন উপশহর, (সেক্টর-৭, প্লট-জি ১০), থানা- কোতয়ালী, জেলা- যশোরকে ০৩ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল সহ আটক করেন।