ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরের অপহৃত যুবক উদ্ধার, আটক ২

#

১২ মার্চ, ২০২২,  12:18 PM

news image

 রাজশাহীর তানোরের অপহৃত যুবক মিনারুল ইসলামকে ( ২৫) রাজশাহী নগরীর আমচত্বর থেকে  উদ্ধার করেছে পুলিশ।এ সময় অপহরণের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে।অপহৃত যুবক মিনারুল ইসলামকে তানোরের চাঁন্দুড়িয়া বাজার থেকে অপহরণ করে  ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।মিনারুলের ভাইয়ের মোবাইলে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়, এরপর মিনারুলের পরিবারের সদস্যরা তানোর থানার শরণাপন্ন হন।  এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণের চার ঘন্টার মাথায়  নগরীর আমচত্বর এলাকায় থেকে মিনারুলকে উদ্ধার করে।এবং নগরীর মোল্লাপাড়া লিলিহল মোড়ের ইসমাইল হোসেন ওরফে রিপন ও আলিগন্জ পশ্চিমপাড়ার তরিকুল ইসলাম (২৯)নামের দুই অপহরণকারীকে আটক করে।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া সকালের সময়কে বলেন, তানোর পৌর শহরের মথুরাপুর এলাকার মোবাইল টেকনিশিয়ান মিনারুল ইসলাম । রাজশাহী  নগরীর মোল্লাপাড়ার ইসমাইল হোসেন ( রিপন) এর কাছ থেকে একটি মোটরসাইকেল কেনেন।  এটির ডিজিটাল নম্বরপ্লেট  দেওয়ার কথা বলে  মোটরসাইকেল বিক্রেতা ইসমাইল উপজেলার চাঁন্দুড়িয়া বাজারে ক্রেতা মিনারুলকে ডাকেন। এর পর তাকে অপহরণ করে  কাকনহাট এলাকায় নিয়ে বেঁধে রাখা হয়। এবং মারধরও করা হয়।ওসি আরও  বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে  আটক দুজন অপহরণ চক্রের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা  স্বিকার করেছেন, তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে আইনি পক্রিয়া শেষে আটক দুজনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।#সোহানুল হক পারভেজ তানোর রাজশাহী ১২মার্চ ২০২২