ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

পজেটিভ বাংলাদেশ স্টার অ্যাওয়ার্ড পেলেন ছাতকের নুরুজ্জামান চৌধুরী সম্রাট।

#

১২ মার্চ, ২০২২,  12:08 PM

news image

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্য ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় পজেটিভ বাংলাদেশ স্টার অ্যাওয়ার্ড পেলেন ছাতকের তরুণ ব্যবসায়ী সমাজসেবক নুরুজ্জামান চৌধুরী সম্রাট। শুক্রবার (১১ মার্চ) বিকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ভিশনারি পজেটিভ বাংলাদেশ ও অগ্রগামী মিডিয়া ভিশনের আয়োজনে ও সাবেক সাংসদ ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুনের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্য ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় অ্যাওয়ার্ড সম্মাননা দেয়া হয়।


অনুষ্ঠানটি উদ্বোধন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা এমপি।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি।


এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক এ এম গোলাম ফারুক মজনু, সংসদ সদস্য শেরীফা কাদের, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট হোসনেয়ারা বাবলী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অগ্রগামী মিডিয়া ভিশনের উপদেষ্টা কর্নেল (অব:) মোকাররম আলী, খান ও বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান প্রমুখ।