ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ঝিকরগাছায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

১১ মার্চ, ২০২২,  11:59 AM

news image

 যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ৩৫বোতল ফেনসিডিলসহ শাহীন আলী (৩৩) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের কওসার আলীর ছেলে।জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় দিক-নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল  জুয়েল ইমরান ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত’র সার্বিক তত্ত্বাবধানে এস.আই(নিঃ) আমির হোসাইন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালীন বৃহস্পতিবার সকাল ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের বাজারস্থ নিরব স্নাক্সের বিপরীত পাশে পাঁকা রাস্তার উপর অবস্থান করে চেকপোষ্ট পরিচালনা করার সময় বেনাপোল হইতে যশোর অভিমুখি সোহাগ পরিবহনের রেজি নং-ঢাকা মেট্রো-ব-১৪-৭৭৩৫ বাসকে সিগন্যাল দিয়ে রাস্তার পার্শ্বে থামিয়ে তল্লাশি করে ৩৫বোতল ফেনসিডিলসহ আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪ (খ) ধারায় মামলা হয়েছে। মামলা নং-০৮, তাং-১০/০৩/২০২২ খ্রিঃ। উক্ত আসামীকে দুপুরের দিকে বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।