ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

এএফসি ওমেন্স ফুটবল ডে ২০২২' অনুষ্ঠিত

#

আব্দুল খালেক সুমন, গাজীপুরঃ

০৯ মার্চ, ২০২২,  10:40 AM

news image

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এর ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাধানে 'এএফসি ওমেন্স ফুটবল ডে ২০২২" অদ্য ০৮-০৩-২০২২ তারিখ দুপুর ১২:০০ ঘটিকায় মতিঝিলস্থ বাফুফে আর্টিফিসিয়াল টার্ফ মাঠে বাংলাদেশ মহিলা জাতীয় ও বয়স ভিত্তিক ফুটবল দল, বিকেএসপি'র মহিলা ফুটবল দলসহ বিভিন্ন স্কুল এবং ফুটবল একাডেমীর প্রায় দুই শতাধিক কিশোরীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা-এএফসি কাউন্সিল মেস্বার, বাফুফে নির্বাহী সদস্য ও কমিটি ফর ওমেন্স ফুটবল এর চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সহ-সভাপতি জনাব আতাউর রহমান ভূইয়া মানিক ও জনাব মহিউদ্দিন আহমেদ মহি, বাফুফে'র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে জনাব জাকির হোসেন চৌধুরী, জনাব বিজন বড়ুয়া, জনাব মোঃ নুরুল ইসলাম (নুরু), জনাব মোঃ আমের খান, বাফুফে'র সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ, কমিটি ফর ওমেন্স ফুটবল এর সদস্য আয়শা জামান খুকী, বাফুফে'র টেকনিক্যাল ডাইরেক্টর Mr. Paul Thomas Smalley, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক Mr. Javier Fernandez Cabrer Marin Penato সহ কোচিং স্টাফগণ।


এছাড়াও অদ্য ০৮-০৩-২০২২ তারিখ দেশের ৩টি জেলায় যথাক্রমে: বীর মুক্তিযোদ্ধ আছাদুজ্জামান স্টেডিয়াম-মাগুরা, রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম-ময়মনসিংহ এবং শহীদ সামছুদ্দিন স্টেডিয়াম-সিরাজগঞ্জে বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠানের এক শতাধিক কিশোরী করে প্রায় তিন শতাধিক কিশোরীর অংশগ্রহণে 'এএফসি ওমেন্স ফুটবল ডে ২০২২' অনুষ্ঠিত হয়।