ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

জগন্নাথপুরে পরিবার পরিকল্পনা বিভাগ কতৃক পাটলী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা প্রদান

#

০৯ মার্চ, ২০২২,  10:37 AM

news image

 জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সহ সকল মেম্বারদের পাটলী ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগ কতৃক বরণ ও সংবর্ধনা প্রদান করা হয়।


 উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আবদুর রহমান, (বিসিএস) উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( অঃদাঃ),জগন্নাথপুর, সুনামগঞ্জ। 


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুসূদন ধর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জগন্নাথপুর, সুনামগঞ্জ। 


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব নির্বাচিত চেয়ারম্যান আঙ্গুর মিয়া সহ সকল ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ।   জেলা কো অর্ডিনেটর মা মনি প্রজেক্ট সুনামগঞ্জ মতিউর রহমান,  উপজেলা কো- অর্ডিনেটর মা মনি প্রজেক্ট জগন্নাথপুর স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সমাজ সেবক এনামুল হক,  কিশোর-কিশোরী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের  FWA, FWV,FPI,CHCP,PPV সহ সংশ্লিষ্ট সকল সহকর্মী বৃন্দ। 


নবগঠিত UH& FWC ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন প্রদান করা হয়।কমিটির গঠন ও দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোকপাত করেন উপজেলা পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ও মা মনি জেলা কো - অর্ডিনেটর।

ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সহ পরিষদের সকল মেম্বার বৃন্দ এ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে  সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে সভায় প্রতিশ্রুতি প্রদান  করেন।আশা করি সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় এই প্রতিষ্ঠানে নিয়মিত প্রাতিষ্ঠানিক ডেলিভারি সহ মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, কিশোর কিশোরী ও সাধারণ রোগী  সেবা সহ সার্বিক কার্যক্রমে আরো ও  গতিশীলতা বৃদ্ধি পাবে।


অনেক অনেক ধন্যবাদ ও  কৃতজ্ঞতা টীম পরিবার পরিকল্পনা পাটলী ইউনিয়ন ও মা মনি উপজেলা কো - অর্ডিনেটর প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের প্রোগ্রাম সাফল্য মন্ডিত হয়েছে। স্থানীয় সরকারের সাথে সমন্বয় করে এ প্রতিষ্ঠান টি জেলার মধ্যে ভালো একটি  পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করে নিবে, এ প্রত্যাশা রইল।