ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুবর্ণচরে সিডিএসপি'র আওতায় পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের নির্বাচন

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০২২,  8:01 PM

news image

মোঃ রাশেদুল ইসলাম, সুবর্ণচর, নোয়াখালী।

নোয়াখালী সুবর্ণচর ও হাতিয়া উপজেলাধীন চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প (সিডিএসপি) এর আওতায় চর নাঙ্গুলীয়া পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (০৮ মার্চ) সকাল ১০ টায় হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে চর নাঙ্গুলীয়া সিডিএসপি সাইট অফিস কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।


এসময় এসোসিয়েশন সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক দিদারুল আলম ও কোষাধ্যক্ষ তাসলিমা বেগম বিপুল ভোটে নির্বাচিত হয়। এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি পদে নির্বাচিত হলেন রুজিনা বেগম।


উক্ত নির্বাচন ফলাফল ঘোষনা করে প্রকল্পের প্রকৌশলী শংকর মজুমদার। এসময় প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমান, পূর্ব চরবাটার ইউপি চেয়ারম্যান আবুল বাশার মঞ্জু, প্রকল্পের একাউন্ট অফিসার ইয়াহিয়া শাহন'সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, সুবর্ণচর ও হাতিয়া উপজেলাধীন চর নাঙ্গুলীয়া পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের ১১ টি দলের মধ্যে প্রতিটি দল থেকে ৪ জন করে ৪৪ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।