ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যশোর জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভা

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

০৮ মার্চ, ২০২২,  7:55 PM

news image

যশোর পুলিশ লাইন্সের নবনির্মিত ড্রিল সেডে আন্তর্জাতিক নারী দিবস -২০২২ উপলক্ষে আজ ৮ ই মার্চ মঙ্গলবার যশোর জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয় ।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম।অনুষ্ঠানের শুরুতে যশোর জেলা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান কুমকুম নাজমুন নাহার, পুলিশ পরিদর্শক (নির)ই নচার্জ, পুলিশ কন্ট্রোল রুম, যশোর ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে পুলিশ সুপার, যশোর বলেন, জাতির উন্নয়নের অগ্রযাত্রায় নারীর ভূমিকা অপরিসীম । পুরুষের পাশাপাশি নারী দেশের উন্নয়নে ভূমিকা রাখছে । তিনি নারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন তোমাদেরকে পড়াশুনা করে আরো এগিয়ে যেতে হবে । দেশের যেকোন সমস্যা মোকাবেলায় তোমাদেরকে এগিয়ে আসতে হবে । নারী পুরুষে ভেদাভেদা না করে সকলে দেশের জন্য সমান ভাবে কাজ করতে হবে।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেশমা শারমিন, পিপিএম (সেবা), পুলিশ সুপার, পিবিআই, যশোর ।এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সর্বস্তরের নারী পুলিশ সদস্যগণ ।উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন জনাব কুমকুম নাজমুন নাহার, পুলিশ পরিদর্শক (নির) ইনচার্জ, পুলিশ কন্ট্রোল রুম, যশোর ফোকাল পয়েন্ট কর্মকর্তা।