ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুন্দরগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় দুই লক্ষ টাকা জরিমানা

#

০৮ মার্চ, ২০২২,  6:13 PM

news image

গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ী ও ভেকু মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মাহমুদ আল হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।


জানা গেছে, উপজেলার প্রভাবশালী কয়েকজন মাটি ব্যবসায়ী উপজেলার বিভিন্ন স্থানে পুকুর খননের নামকরে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে রাতের অন্ধকারে কাকড়া ও ট্রলিতে ভর্তি করে অন্যত্র বিক্রি করছিলেন। এতে পরিবেশ ও রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছিল।

সোমবার(৭ই মার্চ) খবর পেয়ে বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসানের নেতৃত্বে সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানবাড়ী এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময়

অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় ভেকু মেশিন আটক করা হয়।পরে জমির মালিক সর্বানন্দ ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলামের ভাই ও ফরিদ মিয়ার ছেলে আইয়ুব আলীর(৩২) কাছে এক লাখ টাকা জরিমানা ও মৃত আঃ কুদ্দুসের ছেলে মতিয়ার রহমানের(৩৫) পঞ্চাশ হাজার টাকা এবং ভেকু মালিক কঞ্জিবাড়ীর মৃত রবীন্দ্রনাথের ছেলে শ্রী গোবিন্দনাথের(৩৫) পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদ আল হাসান বলেন, পুকুর খননের নামে অবৈধভাবে মাটি কাটা ও মাটি বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ী ও ভেকু মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে, এ অভিযান অব্যাহত থাকবে।