ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

আন্তর্জাতিক নারী দিবসে ঠাকুরগাঁওয়ে নারীদের সাইকেল র‌্যালী

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

০৮ মার্চ, ২০২২,  6:11 PM

news image

নারীদের অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে উদযাপন করা হয়।


তারই প্রেক্ষিতে ‘টেকসই আগামীর জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যে দিনটি উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নারীদের সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক নারী শিক্ষার্থী অংশগ্রহণ করে।


ঠাকুরগাঁও নারী ফোরামের আয়োজনে ও মানব কল্যাণের সহযোগিতায় মঙ্গলবার (০৮ মার্চ) সকাল ১১ টায় অডিটোরিয়াম বিডি প্রাঙ্গণ মাঠে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এমসয় ‘টেকসই আগামীর জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ ছেলে মেয়ে বিভেদ নাই সকলের সমান অধিকার চাই, আঠারো আগে বিয়ে নায় বিশ হলে ভালো হয়, সাবাই মিলে এগিয়ে চলি নারী নির্যাতন বন্ধ করি, শ্লোগান দিতে দিতে বিডি মাঠে থেকে সাইকেল র‌্যালি বের হয়ে শহরের চৌরাস্তা প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।


 

এর আগে অডিটোরিয়াম বিডি হল মাঠে নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মানব কল্যাণ পরিষদের সভাপতি বিউটি বিশ্বাস এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী, নারী ফোরামের সভাপতি মনোয়ারা বেগম, মানব কল্যাণ পরিষদের সমন্বয়কারী সাদেকুল ইসলাম, নারী ফোরামের সদস্য এ্যাড. মনিকা মল্লিক, দ্রোপদী দেবী আগরওয়ালাসহ অনেকে।


এসময় তারা নারীদের অধিকার আদায় এখনো সম্পূর্ণভাবে সমতা হয়নি বলে নারীদের অধিকার আদায়ে সরকারকে আহ্বান করেন ও পুরুষদের সহযোগিতা কামনা করেন তারা।