ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে করোনায় ক্ষতিগ্রস্থ ৩শ' দরিদ্র খামারীকে বিনা মুল্যে গো-খাদ্য প্রদান

#

০৮ মার্চ, ২০২২,  5:38 PM

news image

রাজশাহীর তানোরে উপজেলা প্রসাশনের উদ্যোগে ৩শ' দরিদ্র ও মাঝারী খামারীকে গো-খাদ্য প্রদান করা হয়েছে। 


মঙ্গলবার বিকালে তানোর উপজেলা পরিষদ চত্বরে গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ। 


তানোর উপজেলার বিভিন্ন গ্রামের ৩শ' দরিদ্র মাঝারী খামারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব গো-খাদ্য বিতরণ করেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম প্রমুখ। 


তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ বলেন, করোনা কালীন সময়ে ক্ষতিগ্রস্থ হওয়া দরিদ্র ও মাঝারী খামারীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং স্বাবলম্বী করার প্রত্যাশায় সহায়তা স্বরুপ বিনা মুল্যে এসব গো-খাদ্য প্রদান করা হয়।#সোহানুল হক পারভেজ তানোর রাজশাহী ৮ মার্চ ২০২২