ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জের চিনাকান্দি স্কুলের খেলার মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মানের দাবীতে মানববন্ধন

#

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

০৭ মার্চ, ২০২২,  5:42 PM

news image

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঐতিহ্যবাহী খেলার মাঠকে অক্ষত রেখে পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মানের দাবীতে মানববন্ধন করে স্থানীয় ক্রীড়াপ্রেমি ও যুবকরা। রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ধনপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, মো: খলিলুর রহমান, খেলোয়ার মো: সজল খান, মো: সাব্বির রহমান, রেজুয়ান হোসেন, মো: সাগর মিয়া,

মো: ফারুক মিয়া, আল আমিন হোসেন, আশিক মিয়া, নাছির মিয়া ও সুমন মিয়া প্রমুখ। বক্তারা বলেন, চিনাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঐতিহ্যবাহী

খেলার মাঠটি উত্তরাঞ্চলের ক্রীড়া প্রেমিদের খেলার একমাত্র মাঠ। এ মাঠ নষ্ট করে বিদ্যালয়ের ভবন নির্মান করতে দেয়া হবে না। পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন করা হলে বিদ্যালয়ের মাঠটি অক্ষত থাকবে। তাই বিদ্যালয়ের খেলার মাঠটি অক্ষত রেখে পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মান করতে হবে।