ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

০৬ মার্চ, ২০২২,  7:37 PM

news image

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। ৬ মার্চ রবিবার বিকেলে ময়মনসিংহ নগীরর খাগডহর ইউনিয়নের বাহাদুরপুর আবাসন মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পিপি এম (সেবা)। তিনি এলাকার লোকজনের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং বলেন পুলিশ জনগণের বন্ধু তাই পুলিশকে সহযোগিতা করুন এবং নিজের ছেলে মেয়ের প্রতি খেয়াল রাখুন। মাদকের সাথে যেই জড়িত থাকুক না কেন তাকে কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। 

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (প্রশাসন) এবং ময়মনসিংহ 

সদর উপজেলার চেয়ারম্যান আশরাফ হোসাইন। 

অনুষ্টানের শুরুতেই সভায় স্বাগত বক্তব্য রাখেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ পিপি এম (বার)। পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলীর সঞ্চালনায় সমাবেশে আরোও বক্তব্য রাখেন ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার, ইউপি চেয়ারম্যান এমদাদুল হক, শামছুল হক কালু, একরামুল হক, আওয়ামীলীগ নেতা কামরুল হক,শফিকুল ইসলাম তপন, আবু সাইদ বাদল,বিট অফিসার আনোয়ার হোসেন সহ প্রমূখ।