ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথে পৌরসভার উদ্যোগে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক সভা

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

০৬ মার্চ, ২০২২,  12:35 PM

news image

 স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সিলেটের বিশ্বনাথ পৌরসভার উদ্যোগে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুশরাত জাহান।


পৌরসভার কর নির্ধারক ও হিসাব রক্ষক (অঃ দাঃ) সাজেদুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, পৌর সহায়ক কমিটির সদস্য রফিক হাসান, জহুর আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাজেদুল হক ও গীতাপাঠ করে অজিত চন্দ্র দেব।


অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আসলাম আলী, পৌর সহায়ক কমিটির সদস্য ফজর আলী, রাজুক মিয়া রাজ্জাক, ইছাক আলী, আমির আলী, শামীম আহমদ প্রমুখ ব্যক্তিবর্গ।