ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

শ্রী রামকৃষ্ণের জন্মতিথি উৎসবে এমপি নাবিল আহাম্মেদ দেশের চলমান উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে হবে

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

০৫ মার্চ, ২০২২,  1:56 PM

news image

বিভেদ নয়, ঐক্য; প্রতিযোগিতা নয় শান্তিপূর্ণ সহাবস্থান; অসহিষ্ণুতা নয় গ্রহণ-ক্ষমতা; শ্রীরামকৃষ্ণ হলেন এই শাশ্বত বাণীর বার্তাবহ। ধর্ম আর ধর্মীয় গোঁড়ামিতে শতবিভক্ত, সহস্র বছরের ভারতকে রামকৃষ্ণের মতবাদই সর্বপ্রথম দিয়েছিল সহিষ্ণুতার, সমন্বয় এবং সহনশীলতার শিক্ষা। এই শিক্ষাই আমাদের মানসিকভাবে ঐক্যবদ্ধ করে। সর্বধর্ম সমন্বয়ের এই উদার চেতনাই বিকশিত হয়ে ধর্মনিরপেক্ষ চেতনায় বিলীন হতে সহায়তা করে।রামকৃষ্ণের ১৮৭তম জন্মতিথি এবং বার্ষিক উৎসব উপলক্ষে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশন আয়োজিত দু’দিনের অনুষ্ঠানের প্রথম দিনের আলোচনায় এসব কথা বলেন বক্তারা।উৎসবের প্রথম দিন  ভোর ৫টায় মঙ্গলারতি ও স্ত্রোত্র পাঠসহ  পর্যায়ক্রমিক গীতা ও চণ্ডীপাঠ, ঠাকুরের বিশেষ পূজা এবং হোমের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান। দুপুরে অন্ন প্রসাদ বিতরণের পাশাপাশি মঞ্চে চলে রামায়ন কীর্তন। বিকেলে আশ্রম মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দের সভাপতিত্বে ‘শ্রী রামকৃষ্ণের জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। স্বাগত বক্তৃতা করেন মিশনের উপাধ্যক্ষ স্বামী আত্মবিভানন্দ ও প্রধান আলোচক ছিলেন খুলনা সরকারি বিএল কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক প্রেমানন্দ মন্ডল। মঞ্চে আরও উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক তারাপদ দাস। আলোচনার আগে শিশুদের নৃত্যানুষ্ঠান এবং শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ভক্তিগীতি অনুষ্ঠিত হয়।আজ শনিবার উৎসবের দ্বিতীয় দিন বিকেলে ‘শ্রীমা সারদাদেবীর জীবন  ও আদর্শ’ বিষয়ে আলোচনার পাশাপাশি শিশুদের বাচ্চাদের বিচিত্র অনুষ্ঠান ও আর সন্ধার পর বসবে ভক্তিগীতি আসর।