ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিজিএমইএ কাপ- ২০২১” এর চ্যাম্পিয়ন ইপিলিয়ন গ্রুপ

#

আব্দুল খালেক সুমন, গাজীপুরঃ

০৫ মার্চ, ২০২২,  6:37 AM

news image

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আজ শুক্রবার বিকেলে  অনুষ্ঠিত “বিজিএমইএ কাপ -২০২১”এর ফাইনালে বান্দো ডিজাইন লিমিটেডকে ট্রাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে ইপিলিয়ন গ্রুপ  বিজিএমইএ কাপ ২০২১ চ্যাম্পিয়ন হয়েছে ।


বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময়ে ফিফকো এর প্রেসিডেন্ট মিঃ আলবার্ট,  বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র  সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও বিজিএমইএ এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  এর পূর্বে বেলুন উড়িয়ে  ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং পুরো ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন। 


৬ষ্ঠ বারের মতো বিজিএমইএ কাপ- ২০২১ আয়োজন করায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন,  এটি নিঃসন্দেহে দেশের ফুটবল ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। এ টুর্নামেন্টের মাধ্যমে উদীয়মান খেলোয়াড় তৈরি হবে যারা একদিন জাতীয় দলকে নেতৃত্ব দিবে। আমি আশা করি আগামীতে আরো বড় পরিসরে এ টুর্নামেন্ট আয়োজিত হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর কারনে দেশের  ক্রীড়াঙ্গন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য অর্জিত হচ্ছে। 


উল্লেখ্য, ৬ ষ্ঠ বারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহন করে।