ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের দাফন সম্পন্ন

#

০৪ মার্চ, ২০২২,  9:26 PM

news image

সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম(৭৭) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার(৪ মার্চ) বিকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামে নিজ বাড়ি সংলগ্ন মাঠে জানাজা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তার প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। পুলিশ বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদর্শন করেন।


এ সময় নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ফয়সাল আহমেদ. ওসি দেবদুলাল ধর,এস আই মিজানুর রহমান, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ আবুল হোসেন। তারা আব্দুল হালিমের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।