ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

উজিরপুরের নবাগত নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন'র যোগদান

#

তালহা জাহিদ, বরিশালঃ

০৪ মার্চ, ২০২২,  11:06 AM

news image

বরিশালের উজিরপুরে নবাগত নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন যোগদান করেছেন। এ উপলক্ষে ৩ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে বিদায়ী নির্বাহী কর্মকর্তা প্রণতী বিশ্বাসের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। এ সময় বিশেষ অতিথি আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি জয়দেব চক্রবর্তী, মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ শওকত আলী, কৃষি অফিসার মোঃ তৌহিদ, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ আঃ রশিদ, ইউপি চেয়ারম্যান এ্যাড: শহিদুল ইসলাম, মোঃ ছরোয়ার হোসেন, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মহসিন মিঞা লিটন, সাবেক সভাপতি আঃ রহিম সরদার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদায়ী নির্বাহী কর্মকর্র্তা প্রণতী বিশ্বাস ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু নব যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন কে ফুল দিয়ে বরণ করেন। উল্লেখ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা প্রণতী বিশ্বাস পদায়ন হয়ে অর্থ মন্ত্রণালয়ে বদলী হয়েছেন। বর্তমান যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) থেকে পদায়ন হয়ে নির্বাহী কর্মকর্তা হিসেবে উজিরপুরে যোগদান করেছেন।