ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মিয়াটারি ধর্মপুরে ১৪০ বোতল ফেনসিডিল ও ৯৬ বোতল ইস্কাফসহ গ্রেপ্তার-১

#

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

০৩ মার্চ, ২০২২,  6:38 PM

news image

কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলায় ১৪০ বোতল ফেনসিডিল ও ৯৬ বোতল ইস্কাফসহ আবু বক্কর সিদ্দিক(৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আটককৃত ব্যক্তি হলেন,আবু বক্কর সিদ্দিক ফুলবাড়ী উপজেলার মিয়াটারি ধর্মপুর গ্রামের আবু তাহের বেপারীর পুত্র।


পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার(৩ মার্চ) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই মোঃ ইয়াসিন আলী,এ এসআই মোঃ আনসার আলীসহ সঙ্গে ফোর্স নিয়ে মিয়াটারি ধর্মপুর গ্রামে অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেনসিডিল ও ৯৬ বোতল ইস্কাফসহ মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিককে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছেন পুলিশ।


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) ফজলুর রহমান বলেন,গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।