ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ডিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম রফিক উদ্দিন আর নেই

#

০৩ মার্চ, ২০২২,  6:32 PM

news image

পৃথিবীর ৮৮তম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট কোম্পানী ‘ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট’ (ডিডিসি) লিঃ এর প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি,দানবীর,শিক্ষানুরাগী রাজবাড়ী জেলার কৃতি সন্তান প্রকৌশলী এ,কে,এম রফিক উদ্দিন মস্তিকে রক্ত ক্ষরণ জনিত কারনে মারা গেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।

বৃহস্পতিবার( ৩ মার্চ) ভোর ৫টায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আগামীকাল শুক্রবার (৪মার্চ) বাদ জুম্মা রাজবাড়ী জেলার পাংশা কলিমহর ইউনিয়নের শিক্ষা নগরী কলিমহর জহুরুন্নেচ্ছা কলেজ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। সেখানেই তাকে চির নিদ্রায় শায়িত করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে এসেছে। প্রকৌশলী এ,কে,এম রফিক উদ্দিন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের মরহুম খলিল উদ্দিনের ছেলে।

কলিমহর প্রকল্পের ব্যবস্থাপক গোবিন্দ ভাদুরী জানান, ডিডিসি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি,দানবীর,শিক্ষানুরাগী প্রকৌশলী এ,কে,এম রফিক উদ্দিন স্যার দীর্ঘ দিন বয়স্কজনিত কারনে বিভিন্ন রোগে ভূগছিলেন। গত কয়েক দিন আগে তিনি ব্রেন স্টোক করেন।পরে তাকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেন। চিকিৎসকরেরা জানিয়েছেন মস্তিকে রক্ত ক্ষরনের কারনে তিনি মারা গেছেন। স্যারের মৃত্যুতে আমরা সবাই শোকাহত। সৃষ্টিকর্তা তার আত্মার শান্তি দান করুন।

উল্লেখ্য, বাংলাদেশের রাজধানী ঢাকার মেট্টো রেল প্রজেক্ট,ঢাকা ইন্টার ন্যাশনাল এয়ারপোর্ট,যমুনা রেল ব্রিজ,মাতাবাড়ি পাওয়ার স্টেশন,গঙ্গাবাঁধ সহ বৈপ্লবিক পরিবর্তনের পরামর্শক ছিলেন ‘ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট’ (ডিডিসি) লিঃ এর প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম রফিক উদ্দিন। তিনি পাংশায় অনেক স্কুল,কলেজ,মাদরাসা, ছাত্রী নিবাস সহ শিক্ষা নগরী প্রতিষ্ঠা করেছেন।