ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

স্কুলছাত্রী অপহরণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০২২,  12:25 AM

news image

বিধান কুমার বিশ্বাস রাজবাড়ীঃ


রাজবাড়ীর পাংশায় স্কুলছাত্রী অপহরণ মামলায় নবনির্বাচিত এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন পাংশার বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম।

গ্রেপ্তারকৃত ইউপি সদস্যের নাম জামরল ইসলাম মণ্ডল (৪৯)। তিনি বাহাদুরপুর ইউনিয়নের জয় কৃষ্ণপুর গ্রামের সিরাজুর ইসলাম মণ্ডলের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। অন্যদিকে ভুক্তভোগী সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী।


বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সপ্তম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী গত ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় গতকাল সোমবার ওই ছাত্রীর বাবা বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে আজ মঙ্গলবার সকালে আসামিকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।