ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহে পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ ইং উপলক্ষে শ্রদ্ধাঞ্জালি-সংবর্ধনা ও আলোচনা সভা

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

০১ মার্চ, ২০২২,  9:39 PM

news image

কর্তব্য পালন কালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে গত ১ মার্চ মঙ্গলবার সকালে ময়মনসিংহ পুলিশ লাইনে পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ ইং উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি-সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

ময়মনসিংহ রেঞ্জ অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন (বিপিএম-বার) ও ভারপ্রাপ্ত ডিআই জি ময়মনসিংহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোহাম্মদ শফিকুর রেজা বিশ্বাস,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা,মহানগর আওয়ামী লীগের সভাপতি  এহেতাশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান পিপি এম(সেবা),পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সৈয়দ হারুন অর রশিদ, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ ফারুক হোসেন, কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ময়মনসিংহ বেগম ফাহিমা হোসেন এবং নিহত পুলিশ সদস্যদের পক্ষ থেকে সুজন মিয়া,কফিল উদ্দিন,মোঃ রুকুনুজ্জামান খন্দকার সহ প্রমূখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী। পুলিশ মেমোরিয়াল ডে ময়মনসিংহে শ্রদ্ধাঞ্জলি, সংবর্ধনা ও আলোচনা শেষে নিহত সদস্যদের পরিবারের হাতে অতিথিবৃন্দ সম্মাননা ক্রেস্ট এবং উপহার তুলে দিচ্ছেন।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।