ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে ধান খেতে মিলল যুবতীর মরদেহ

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

২৮ ফেব্রুয়ারি, ২০২২,  4:04 PM

news image

 নোয়াখালীর কোম্পানীগঞ্জে নানার বাড়ির পাশের একটি ধান খেত থেকে এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ। নিহতের নাম শাহাজান পারভীন প্রিয়তা (২৬) সে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট বাজার এলাকার নুরনবীর মেয়ে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ইয়াছিন মোল্লা বাড়ির পিছনের একটি ধান খেত থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দা শাহরিয়ার শিপন জানান, স্থানীয় কয়েকজন যুবক সকাল ১০টার দিকে বাড়ির পাশের ধান খেতে ক্রিকেট খেলতে গেলে ওই যুবতীর মরদেহ ধান খেতে পড়ে থাকতে দেখে। এরপর খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। কোম্পানীঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রতন মিয়া ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান নিহত যুবতীর মুখে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তার শরীরের আরো আঘাতের চিহৃ থাকতে পারে। নারী পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসেছে। তাদের থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে। ভিকটিম বসুরহাট বাজারের একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করত। নিহতের মা খবর পেয়ে ঘটনাস্থলে আসছে। তারপর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ রোমনের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।