ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ঢাকা আইনজীবি সমিতির নির্বাচনে বিজয়ী ঠাকুরগাঁওয়ের এডভোকেট ফয়সাল

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

২৮ ফেব্রুয়ারি, ২০২২,  12:21 AM

news image

 ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তান অ্যডভোকেট ফয়সাল কবির সৌরভ। তিনি পাঁচ হাজার দুইশত চুয়ান্ন ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন। 


ঠাকুরগাঁও জেলায় তিনিই প্রথম ঢাকায় ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য। ফয়সাল কবির সৌরভ বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী গ্রামের মরহুম মোয়াজুল বাহার ও আন্জুমান আরা বেগমের একমাত্র ছেলে। 


তিনি বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী উচ্চ বিদ্যালয় থেকে ২০০৬ সালে মাধ্যমিক, ২০০৮ সালে সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকার স্ট্যার্মফোর্ড ইউনিভারসিটি থেকে ২০১২ সালে আইন নিয়ে স্নাতক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ আইন নিয়ে স্নাতকোত্তর শেষ করেছেন। 


ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অ্যডভোকেট ফয়সাল কবির সৌরভ জানান, পূর্বের দিনগুলোতে আইনজীবীগণের পাশে ছিলাম। নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব আরও বেড়েছে। পূর্বের নির্বাচিত সদস্যদের পরামর্শে ও সকলকে সাথে নিয়ে আগামী দিনগুলোতে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। 


উল্লেখ যে, গত বুধবার ও বৃহস্পতিবার ঢাকা আইনজীবি সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের মাহবুবুর রহমান সভাপতি ও মো. ফিরোজুর রহমান মন্টু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু এ ফলাফল ঘোষণা করেন।