ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

জামালগঞ্জে জমিয়তের ভীমখালী ইউপি(পশ্চিম) শাখার কাউন্সিল সম্পন্ন

#

আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, জামালগঞ্জ প্রতিনিধিঃ

২৭ ফেব্রুয়ারি, ২০২২,  1:30 PM

news image

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ভীমখালী ইউনিয়নের     লালবাজারে শনিবার বিকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ভীমখালী ইউপি(পশ্চিম) শাখার আহবায়ক হাফিজ মাওলানা হাফিজুর রহমান এর সভাপতিত্বে ও মুফতী মামুনুর রশীদ জসীম এর পরিচালনায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। 


কাউন্সিল অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে হাফিজ মাওলানা হাফিজুর রহমান কে সভাপতি, হাফিজ মাওলানা মনিরুজ্জামান কে সিনিয়র সহসভাপতি, মাওলানা ফুজায়েল আহমদকে সাধারণ সম্পাদক,মুফতী মামুনুর রশীদ জসীমকে  সাংগঠনিক সম্পাদক করে ভীমখালী (পশ্চিম) ইউপি শাখা জমিয়তের ১৫সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 


কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক 

মাওলানা লুৎফুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা কাউসার আহমদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন

যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য যুবনেতা মুহা. আলতাফুর রহমান।  

আরো উপস্থিত ছিলেন,জামালগঞ্জ উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক যুবনেতা হাফিজ মাওলানা মাছরুফ আহমদ। 

জামালগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি ছাত্রনেতা মাওলানা আল আমীন জহুর 

সহ অনেকেই ।