ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যশোরে চলছে গণটিকা কার্যক্রম, টার্গেট এক লাখ ৮০ হাজার জন

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

২৬ ফেব্রুয়ারি, ২০২২,  5:25 PM

news image

যশোরে প্রায় সাড়ে তিনশ’ কেন্দ্রে একযোগে চলছে গণটিকা কার্যক্রম চলছে ।একদিনে ১ লাখ ৮০ হাজার টিকা প্রদানের টার্গেট রয়েছে স্বাস্থ্য বিভাগের। সকাল থেকে টিকা কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতিও সন্তোষ জনক।সিভিল সার্জন অফিসের তথ্য জানান  যশোর জেলার ১১ লাখ ২৯ হাজার ৩৫৭ জন মানুষ এখনো প্রথম ডোজের টিকা নেননি। এদেরকে টিকাদানের লক্ষেই গণটিকার আয়োজন করা হয়েছে। সকাল ৮টা থেকে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অস্থায়ী টিকাদান কেন্দ্রসহ, যশোর পৌরসভার, যশোর জিলা স্কুল, যশোর সরকারি বালিকা বিদ্যালয়সহ ৮টি উপজেলায় ৯৩ ইউনিয়নের প্রায় সাড়ে তিনশ’ কেন্দ্রে টিকাদান শুরু হয়েছে।একদিনে ১ লাখ ৮০ হাজার জনকে প্রথম ডোজের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর বেশি হলেও টিকা দেয়া হবে।সিভিল সার্জন বিপ্লব কান্তি দে জানান, আজকের পরও যদি কেউ প্রথম ডোজ নিতে না পারে তবে আগামীতে তারা টিকা নিতে পারবে। ভয়ের কিছু নেই। পর্যপ্ত টিকা মজুদ রয়েছে।এ পর্যন্ত জেলায় ২১ লাখ ৮৭ হাজার ২৭৩ জনকে প্রথম ডোজের টিকাপ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ১৬ লাখ ৫৪ হাজার ৭১৬ জনকে, আর তৃতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ৮৩ হাজার ৪৪১ জনক।