ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

উলিপুরে ব্রহ্মপুত্র নদে ১৬ কেজি ওজনের একটি বাঘাইড় ধরেছে জেলে

#

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

২৪ ফেব্রুয়ারি, ২০২২,  2:28 PM

news image

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে একটি বাঘাইড় মাছ ধরেছে ওই এলাকার জেলে।মাছটির ওজন ১৬ কেজি।এত বেশি ওজনের বড় একটি বাঘাইড় মাছ ধরা পড়ায় এলাকায় জেলেদের আনন্দের যেন সীমা নেই।মাছটি গত বুধবার ভোররাতে জালে ধরা পড়ে।


উপজেলার হাতিয়া ইউনিয়নের চর বাগুয়া গ্রামের জেলে আছর উদ্দিন,মাছটি শিকার করেন।


আজ বৃহস্পতিবার (২৪শে ফেব্রুয়ারি)উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের সাতদরগাহ বাজারে ভ্যানযোগে সকাল ৯ টায় বিক্রি করার জন্য নিয়ে আসেন মাঝি।


মাঝি আছর উদ্দিন বলেন,বাঘাইড়টি ওজনে ১৬ কেজি ২০০ গ্রাম।ব্রহ্মপুত্র নদে প্রায়ই এ ধরনের বড় জাতের বাঘাইড় মাছ ধরা পড়ে।ওই মাছটি ১হাজার টাকা কেজি দরে ১৬ হাজার টাকা বিক্রি করা হবে।পরে আড়ৎ থেকে মাছ ব্যবসায়ী বাবু কৃষ্ণু চন্দ্র ১ হাজার টাকা কেজি দরে ১৬ হাজার টাকায় বিক্রি করেন।


এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান,বাঘাইড় একটি সংকটাপন্ন প্রজাতির মাছ। মৎস্য আইনে এটি শিকারের ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা নেই।তবে ছোট আকৃতির বাঘাইড় না ধরে বড় আকৃতির বাঘাইড় শিকারে কোনও বিধি নিষেধ নেই।