ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবির) অভিযানে গ্রেফতার ১৪ জন

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

২২ ফেব্রুয়ারি, ২০২২,  5:56 PM

news image

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবির) অভিযানে ১৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৭৪ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে  মাদকমুক্ত জেলা গড়ে তুলতে ডিবি পুলিশ নিয়মিত অবিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে সোমবার রাতে পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে ১৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ নগরীর কাচারীঘাট নির্বাচন অফিসের পিছন থেকে ৪২ গ্রাম হেরোইনসহ ৩ মাদকাসক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ আরমান ওরফে বাঘা , আহম্মদ আলী ওরফে দ্বীপ ও রিয়াজ। এসআই জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ র‌্যালীর মোড় এস কে হাসপাতালের সামনে থেকে ১৮ গ্রাম হেরোইনসহ আরো ৫ মাদকাসক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করে। তারা হলো, রাকিবুল হাসান রাকিব, উজ্জল ইসলাম,সাদিকুর রহমান শাওন, শামীম মিয়া ও এম সাইফুর রহমান শাকিল। এস আই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ বলাশপুর রেলগেইটের সামনে থেকে ১৪ গ্রাম হেরোইনসহ অপর ৫ মাদকাসক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করে। তারা হলো, শিপন মিয়া, মোঃ আলম, মোঃ সোহেল, আবু সাইদ ও শাহিন।  অফর অভিযানে এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ মুক্তাগাছার ভাবকী এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদকাসক্ত ছিনতাইকারী রুপচাঁন মিয়াকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে ।