ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথে সুর্যমুখী চাষ করে আয়ের স্বপ্নে বিভোর কৃষক আব্দুর রুপ

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

২২ ফেব্রুয়ারি, ২০২২,  3:30 PM

news image

আমাদের দেশ কৃষি নির্ভর একটি দেশে এই দেশের প্রতিটি মানুষ এখন স্বপ্ন দেখে কৃষি উৎপাদন করে স্বাবলম্বী হবার, তেমনী বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আনরপুর গ্রামের একজন খেটে খাওয়া কৃষক আব্দুর রুপ এবারে প্রথম তিনি সুর্যমুখী চাষ করে এখন আয়ের স্বপ্ন দেখছেন।


কৃষক আব্দুর রুপ বলেন  সারাবছরই কৃষি খামার নিয়ে ব্যস্ত থাকি বছরের হরহামেশাতে টমেটো, গাজর,ক্যাপসিকাম,শশা,ওলকপি,এরকম অনেক জাতের সবজি রুপন করে থাকি গতকিছুদিন পুর্বে টমেটো বিক্রি করে প্রায় ৬০হাজার টাকার মত পেয়েছি , এবং ইদানীং আমি আরও ২২ একর জমিতে টমেটো চাষ করেছি এবং ২২ একর জমিতে ক্যাপসিকাম, ও শশা রুপন করেছি।


সুর্যমুখী এইবারে প্রথম রুপন করি, উপজেলা কৃষি কর্মকর্তার সহযোগিতায়  ১ কেজি বীজ নিয়ে আসি তা থেকে  একবিঘা জমিতে সুর্যমুখী রুপন করি, আমার প্রায় ৩ হাজার টাকার মত খরচ হয়, তবে  সুর্যমুখী রুপন  করে অনেক আনন্দ পাইতেছি  প্রতিদিন আমার জমিতে বিকেলবেলা মানুষের ভীর হয় ছবি তুলতে অনেক মানুষ এখানে আসে,  আমি আশাবাদী আগামী ২/৩মাসের ভেতরে তা গুড়ো করে ভাংঙ্গিয়ে  অবশ্যই ৪০ হাজার টাকার মত আয় করবো, উপজেলা কৃষি কর্মকর্তা কনকচন্দ্র রায় বলেন, সুর্যমুখী বীজ অনেক উপকারী একটি বীজ এর থেকে প্রায় ৬মনের মত গুড়া বের হবে এবং এর তৈলটা অনেক উপকারী, যাদের হার্টে সমস্যা তাদের ক্ষেত্রে এই তৈলটি অনেক উপকার করবে উপজেলা সদরে প্রায় ২৫০ হেক্টর সুর্যমুখী রুপন হচ্ছে।


যেহেতু তৈলটি এখনও বাজারে উঠেনি তবে কৃষকদের চাহিদা অনেক বেশি।