ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন নুরুল ইসলাম নুরু

#

আব্দুল খালেক সুমন, গাজীপুরঃ

২০ ফেব্রুয়ারি, ২০২২,  4:31 PM

news image

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষা বাংলাকে সবার উপরে স্থান দেবার জন্য ও ভাষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও টঙ্গী থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরু।


এ মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে এক বিবৃতিতে তিনি জানান ‘বাংলা মায়ের দামাল সন্তানেরা যারা জীবনের পড়োয়া না করে বাংলাকে মায়ের ভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত বিলীন করে আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি আমি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। ভাষা সৈনিকদের পথচলায় আমাদের নতুন দিনের অঙ্গিকার, মাদক জঙ্গিবাদ সন্ত্রাসমুক্ত সুস্থ্য সমাজ ব্যবস্থা গড়বার।  


ভাষা শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই’।