ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে অগ্নিকান্ডে ২০ লক্ষাধিক টাকা ক্ষয় ক্ষতি

#

১৯ ফেব্রুয়ারি, ২০২২,  10:37 AM

news image

দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের স্থানীয়  মঙ্গঁলপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি সিএনজি একটি গ্যারেজ ও একটি মেশিনারিজ দোকান পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। গত(১৭ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান মধ্যরাতে আগুন লেগে চমক আলীর মালিকানাধীন গ্যারেজ ও জাহাঙ্গীর আলমের মেশিনারিজ দোকানের যাবতীয় মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। রাত প্রায় আড়াইটায় গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যেই তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে তিনটি সিএনজি ও আতর আলীর ছেলে জাহাঙ্গীরের লক্ষাধিক  টাকার পার্টস জাতীয় মালামালের ক্ষতি সাধন হয়েছে। সিএনজি মালিকদের নাম হলো লায়েক মিয়া,রবিউল মিয়া, শাহিন আহমদ। 


কীভাবে আগুন লেগেছে এমন প্রশ্নের জবাবে তারা কিছুই বলতে পারছেনা। প্রত্যেক্ষদর্শিরা বলেছেন এটা দুর্ঘটনা। ধারনা করা হচ্ছে সিএনজির গ্যাস, ব্যাটারি অথবা বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।


দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্ন করেছেন।। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনূব্দি কিছু জানাযায়নি। কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।