সুবর্ণচরে এলাকাবাসীর হাতে দেশীয় অস্ত্রসহ-৩ ডাকাত দলের সদস্য আটক
মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ
১৯ ফেব্রুয়ারি, ২০২২, 10:35 AM
মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ
১৯ ফেব্রুয়ারি, ২০২২, 10:35 AM
সুবর্ণচরে এলাকাবাসীর হাতে দেশীয় অস্ত্রসহ-৩ ডাকাত দলের সদস্য আটক
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী গ্রামের হানিফ মাঝির বাড়িতে বৃহস্পতিবার ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এসময় ডাকাতদের কাছ থেকে দেশীয় একটি বন্দুক, চার রাউন্ড গুলি ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়। আটককৃত ডাকাতরা হল উপজেলার চর জুবিলী ইউনিয়ন চর বাগ্যা গ্রামের মৃত মোঃ মোস্তফার ছেলে সাইফুল (২৭), একই ইউনিয়নের দক্ষিণ চরবাগ্যা গ্রামের মোঃ হোরনের ছেলে মোঃ রুবেল (২৭) ও আবু তাহেরের ছেলে মোঃ মমিন (২৩)। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তারা ডাকাতির উদ্দেশ্যে ওখানে গিয়েছে। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করে তাদের আটক করে। খবর পেয়ে, চরজব্বর থানা পুলিশের উপ-পরিদর্শক হাসনাত ও উপ-পরিদর্শক সাগরের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে তিনজনকে উদ্ধার করে। আটককৃত ডাকাতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।