ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুবর্ণচরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পরাজিত মেম্বারপ্রার্থী

#

আহসান হাবীব, নোয়াখালীঃ

১৯ ফেব্রুয়ারি, ২০২২,  10:34 AM

news image

গত ১০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার)  নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, উক্ত নির্বাচনে ৪নং ওয়ার্ডে ফুটবল প্রতিক নিয়ে মধ্যম বাগ্যা গ্রামের সফর আলীর ছেলে আব্দুল মালেক কন্ট্রাক্টর  মেম্বার পদপ্রার্থী ছিলেন, নির্বানের দিন ২০১৮ সালে জাতীয় নির্বাচনের পরদিন গণধর্ষণের শিকার পারুল বেগম সাংবাদিকদের অভিযোগ করে বলেন, এবার এক মেম্বারপ্রার্থীর নির্বাচনী ওয়ার্কিং না করায় নির্বাচনের পরে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন ওই মেম্বারপ্রার্থী, এই সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।



প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে আব্দুল মালেক কন্ট্রাক্টর বলেন, আমি তাকে কোন হুমকি দেয়নি, সে আমার দলের লোক, আমি তাকে হুমকি দিবো কেন, এলাকার একটি কুচক্রী মহল আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা তথ্য দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে। এলাকায় আমার যথেষ্ট সুনাম রয়েছে।আমি উক্ত প্রকাশিত সংবাদের  প্রতিবাদ জানাচ্ছি।