ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

চিলমারীতে ছাত্রকে বলাৎকার অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার

#

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

১৮ ফেব্রুয়ারি, ২০২২,  11:26 AM

news image

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের একটি নূরানী মাদরাসার ছাত্রকে (১৩) বলাৎকারের অভিযোগে ওই মাদরাসার শিক্ষক মাহমুদুল হাসানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।


গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বলাৎকারের ঘটনা ঘটে। এরপর বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।


চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেন।অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হাসানের বাড়ি চিলমারী উপজেলার ঢুষমারা থানার ডাটিয়ার চর গ্রামে।


মামলা সূত্রে জানা যায়, বুধবার রাতে শিক্ষক মাহমুদুল হাসান ওই মাদরাসার আবাসিক ছাত্রকে বলাৎকার করেন। এরপর ভুক্তভোগী ছাত্র বৃহস্পতিবার সকালে বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। পরে শিশুটির মা মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে থানায় মামলা করেন। এরপর পুলিশ ওই মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেন।


চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।