ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যুবলীগ সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে: কামরুল আহসান সরকার রাসেল

#

আব্দুল খালেক সুমন, গাজীপুরঃ

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  9:09 PM

news image

গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে অসহায় শীতার্ত নারী—পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকালে নগরের ২৮নং ওয়ার্ডে জয়দেবপুর শহীদ বরকত স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত শীতবস্ত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ¦ মো. কামরুল আহসান সরকার রাসেল। এতে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু, এস এম আলমগীর হোসেন, গাজীপুর মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, আফজাল হোসেন সরকার পাপেল, সদর থানা যুবলীগ নেতা মেহেদী হাসান নাহিদ, সোহানুর রহমান ছোবহানসহ  যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মহানগর যুবলীগ আহ্বায়ক রাসেল সরকার বলেন, মহামারি করোনার সময়েও আমরা যুবলীগ খাদ্য সহায়তাসহ নানা ধরনের সহযোগিতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। এখন সাধ্যমতো শীতবস্ত্র তুলে দিচ্ছি। বিএনপিসহ অন্য কোনো রাজনৈতিক দলকে মানুষের পাশে দেখা যায়নি। বিএনপি শুধু ভোটের সময় জনগণের কাছে আসে, ষড়যন্ত্র করে, অগ্নি সন্ত্রাস করে। আমরা সব সময় সেবার মনোভাব নিয়ে মানুষের পাশে থাকি। এটাই হচ্ছে আওয়ামী লীগ—যুবলীগের আদর্শ আর রাজনীতি। আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আহ্বানে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সংগ্রামী সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে অসহায় দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছি। ভবিষ্যতেও সকল দুর্যোগের সময় আমরা মানুষের পাশে থাকবো।