ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

প্রতি বছর ২০ লাখ যুবককের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব না - তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী

#

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  7:41 PM

news image

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, 'দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৭০ শতাংশ মানুষের বয়স ৩৫ বছরের নিচে। আর তার মধ্যে প্রতি বছর ২০ লাখ যুবক শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করে। এত যুবককে সরকারের পক্ষে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব না। তাই শিক্ষিত যুবকদের রাজধানীমুখী না হয়ে প্রযুক্তি প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা যায়। নিজ জেলা অথবা ঘরে বসেই প্রযুক্তিতে দক্ষ হয়ে ইউরোপ আমেরিকার মতো মাল্টি ন্যাশনাল বড় বড় দেশের কোম্পানিগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। এরই লক্ষে এই প্রশিক্ষনের ব্যবস্থা করা।' 


লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ ফ্রিল্যান্সারদের মধ্য ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।


বৃহস্পতিবার দুপুর চারটার দিকে জেলার ঘিওর উপজেলার পঞ্চ রাস্তার মোড়ে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


প্রতিমন্ত্রী বলেন, 'আমরা সারাজীবন বিদেশে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করতে চাইনা। আমরা চাই আমাদের দেশকে প্রযুক্তি নির্ভর করতে। দেশে প্রায় সাড়ে ছয় লাখ যুবক ফ্রিলান্সার কাজ করছে এবং বাৎসরিক সাতশত মিলিয়ন ডলার আয় করছে। এখন তাদের আর বিদেশে যেতে হচ্ছে না কাজের জন্য। আমরা তাদের জন্য সল্পসুদে ঋণের ব্যবস্থা করছি যাতেকরে একেক জনকে একটি উদ্যোগতা তৈরি করা যায়।'

তিনি আরও বলেন, '২০০১ সালে বিএনপি জামায়াত সরকার ক্ষমতায় এসে কোন উন্নয়ন না করে লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। দূর্নীতিতে বিশ্বে ৫ বার চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে কলঙ্কিত করেছিল।'

'বর্তমান সরকারের উন্নয়ন অব্যাহত রয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন করে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে বলেও জানান তিনি।'


এসময়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এ এম নাঈমুর রহমান দুর্জয়, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, ঘিওর উপজেলার চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নীনা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।