ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি তাজুল, সেক্রেটারি মুন্না

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  3:20 PM

news image

দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের আহ্বায়ক তাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব এনামুল কবির মুন্নার সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটি পুনর্গঠনের লক্ষ্যে উপস্থিত সাংবাদিকবৃন্দের সর্বসম্মতিক্রমে দৈনিক যুগান্তর ও দৈনিক সিলেটের ডাক’র দোয়ারাবাজার প্রতিনিধি তাজুল ইসলামকে সভাপতি এবং দৈনিক জনবাণী দোয়ারাবাজার প্রতিনিধি এনামুল কবির মুন্নাকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন- সহসভাপতি রফিকুল ইসলাম (দৈনিক সবুজ সিলেট) ও কামাল উদ্দিন 

(দৈনিক জালালাবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ মিন্টু (দৈনিট সিলেটের দিনরাত), সাংগঠনিক সম্পাদক শামীম হুসাইন (আমাদের সিলেট), সহসাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া (দৈনিক জৈন্তা বার্তা), দপ্তর সম্পাদক শাহ মাশুক নাঈম (দৈনিক সকালের সময়), অর্থ সম্পাদক দেলোয়ার হোসাইন (দৈনিক বাংলার আলো), প্রচার সম্পাদক যোবায়ের মাহমুদ পাবেল (স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন), সাহিত্য সম্পাদক প্রভাষক জামাল উদ্দিন (সিলেট বিডিনিউজ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফয়জুল হক রানা (সম্পাদক ও প্রকাশক দোয়ারা নিউজ ২৪ ডটকম), ক্রীড়া সম্পাদক ইসমাইল হোসেন (দৈনিক বর্তমান দিনকাল), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফারুক আহমদ (দৈনিক সিলেট প্রান্ত), কার্যনির্বাহী সদস্য আসাদুর রহমান ইজাজ (দৈনিক সিলেটের জমিন ও সুনামগঞ্জ মিরর), আক্তার হোসেন সুমন (দৈনিক সময়ের শিরোনাম), জাহিদ হাসান পাপন (সাপ্তাহিক গ্রাম বাংলা কথা)।

এদিকে নবনির্বাচিত দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।