ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

গাজীপুরে টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে ধারালো দেশী অস্ত্র সহ ডাকাত দলের (৪) সদস্য গ্রেফতার

#

আব্দুল খালেক সুমন, গাজীপুরঃ

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  8:27 PM

news image

গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি তলোয়ার, ১টি রামদা, ১টি দা ও ১টি ছুরি উদ্ধার করা হয়। সোমবার ১৪ ফেব্রুয়ারি মধ্যরাতে নগরীর দেওড়া বেক্সিমকো রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো খাগড়াছড়ি জেলার রামগড় থানা তৈইচালাপাড়া গ্রামের বাদল হকের ছেলে মনিরুজ্জামান হৃদয় (২৭), টঙ্গীর এরশাদনগর এলাকার মৃত আহসান উল্লাহর ছেলে সাইফুল ইসলাম জীবন (২২), একই এলাকার মৃত আলী হােসেনের ছেলে নাহিদ হােসেন (২৪) ও আলী আহম্মদের ছেলে নবির হােসেন (২৫)। তারা সকলেই এরশাদনগর এলাকায় বসবাস করতো। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেওড়া বেক্সিমকো রোড এলাকায় অভিযান চালিয়ে সশস্ত্র অবস্থায় ৪ জনকে গ্রেফতার করা হয়। তারা চাকরির পাশাপাশি গভীর রাতে অটোরিকশায় করে বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করতো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। টঙ্গী পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ্ আলম জানান, তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।