ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

#

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  8:26 PM

news image


গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত ওসি মোঃ তৌহিদুজ্জামান মতবিনিময় করেন।


সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর এক টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


এরআগে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান।


মতবিনিময় সভায় নবাগত ওসি তৌহিদুজ্জামান উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের সমান্ততরাল। সাংবাদিকরা তথ্য নির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছেন। পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও অপরাধ নির্মূলে ভূমিকা পালন করেন। সাংবাদিক এবং পুলিশের কাজ আলাদা হলেও উদ্দেশ্য এক। তিনি মাদক, জুয়া বাল্যবিয়ে রোধসহ সকল অপরাধ নির্মূলে সাংবাদিকরা থানা পুলিশকে সহায়তা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


এসময় প্রেসক্লাবের কার্যকরী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।