ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

শাল্লা উপজেলায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও মতবিনিময়

#

আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, জামালগঞ্জ প্রতিনিধিঃ

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  8:24 PM

news image

সুনামগঞ্জ-২ এর শাল্লা উপজেলায় বিএনপি, ও অঙ্গসংগঠনের আয়োজনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী'র রোগমুক্তি জন্য দোয়া ও দলীয় নেতৃবৃন্দের বিশেষ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ভাটিবাংলার মাটি ও মানুষের প্রিয় মুখ, বিশিষ্ট শিক্ষানুরাগী, যুক্তরাজ্য বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ। আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

সোমবার দুপুরে  দলীয় কার্যালয়ে শাল্লা উপজেলা বিএনপির সভাপতি বাবু গনেদ্র চন্দ্র সরকার এর সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মজিদ এর পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


প্রধান অতিথির বক্তব্যে জাবেদ চৌধুরী দেশবাসীর কাছে নেত্রী ও নেতার সুস্থতার জন্য দোয়া কামনা করে বলেন, আগামীর দিনে নাছির উদ্দিন চৌধুরী'র অবর্তমানে দিরাই-শাল্লা'র মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে, শিক্ষা, সংস্কৃতি, রাস্তাঘাট ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে তাঁকে  সমর্থন ও সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আগামীর পথচলা জনতার কল্যাণে সুদূর প্রসারি হোক।