ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বেগমগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  11:03 AM

news image

 নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো কুমিল্লার মুরাদ নগরের কামেল্লা গ্রামের খালেক মিয়ার ছেলে আমির হোসেন (৩০) চাঁদপুরের কচুয়ার হাতির বন্ধ গ্রামের জামাল মিয়ার ছেলে মো.সজিব (২৫) নরসিংদীর রায়পুরার চর মতি নগর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে রুবেল শেখ (২৬)। রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের মোর্শেদ আলম কমপ্লেক্স থেকে তাদের আটক করে পুলিশ। চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, একদল ডাকাত রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের মোর্শেদ কমপ্লেক্সে এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে দরজা কাটার যন্ত্র, ছোরা ও তালা ভাঙ্গার কাটার জব্দ করা হয়। গ্রেফতার আসামিদের সোমবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।