ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

#

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  11:01 AM

news image

দোয়ারাবাজারে চুরির মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ শফিক মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। রবিবার রাত ১০ ঘটিকার সময় উপজেলার বাংবাজার থেকে তাকে আটক করা হয়।


দোয়ারাবাজার থানা (এসআই) মিজানুর রহমান জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলা বাংলাবাজার ইউনিয়নের স্থানীয় বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


আসামি মোঃ শফিক মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তাঁর বিরুদ্ধে জিআর-১২০/১৭ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড মামলার ০৬ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।


বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর।