ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুন্দরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে এক লক্ষ টাকা জরিমানা

#

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  4:22 PM

news image

গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে নুরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান।


দন্ডিত নুরুল ইসলাম উপজেলার সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ গ্রামের এরফান আলী প্রামাণিকের ছেলে।


ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদ আল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বেশ কিছুদিন ধরে দন্ডিত ব্যক্তি স্থানীয় ঘাঘট নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে সত্যতা পাওয়ায় বালু উত্তোলনের দায়ে নুরুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’