ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুন্দরগঞ্জে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

#

১২ ফেব্রুয়ারি, ২০২২,  9:19 PM

news image

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রলির ধাক্কায় আব্দুল্লাহ সাধ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামের মাঝি পাড়ায়।


জানা গেছে, আলী বাবা থিম পার্ক হতে বাবার মোটর সাইকেলে সুন্দরগঞ্জ ফেরার সময় ঘটনাস্থলে পিছন থেকে বেপরোয়াভাবে একটি ট্রলি মোটর সাইকেলকে ধাক্কা দিলে আব্দুল্লাহ ছিটকে ট্রলির চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


আব্দুল্লাহ নীলফামারির কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া গ্রামের আতাউর রহমানের ছেলে। আতাউর ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে সুন্দরগঞ্জ উপজেলায় চাকরি করত। সে কারণে ছেলে বাবার কাছে বেড়াতে এসে লাশ হয়ে বাড়ি ফিরল।


এ ঘটনায় ট্রলি চালক ছামিউল ইসলামকে আটক করেছে পুলিশ। ওসি তৌহিদুজ্জামান জানান, এনিয়ে তারাপুর ইউনিয়নের চকিদার মাহবুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছে।