ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

উলিপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

#

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

১২ ফেব্রুয়ারি, ২০২২,  7:17 PM

news image

কুড়িগ্রাম জেলার নদ-নদী বাহিত বেগমগঞ্জ ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত এলাকায় উপজেলা প্রশাসন, পরিদর্শন ও শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরন করেন। সরে জমিনে জানা গেছে, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ১২ ফেব্রয়ারী রোজ শনিবার ২০২২ইং বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শীত বস্ত্র বিতরন করেন। পরে ইউপি চেয়ারম্যান বাবলু মিয়ার পরামর্শে ক্রমে ইউনিয়নের মোল্লার হাট সংলগ্ন ব্রহ্মপুুত্র নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। ভাঙ্গন রোধে বিভিন্ন পদক্ষেপের আশ্বাস দেন এলাকাবাসীকে। তাছাড়াও উপজেলা নিবার্হী কর্মকর্তা বিপুল কুমার দাস ইউনিয়নের আবাসন প্রকল্প স্থাপন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া, ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা আব্দুর রাজ্জাক,  ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আকতার হোসেন, সাধারন সম্পাদক আতাউর রহমান ও গনমাধ্যমকর্মী রুহুল আমিন রুকু প্রমুখ।